প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি
প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি। ছবি: সংগৃহীত

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশী-ত্রিশূলি নদীর বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ বিলিয়ন রুপিরও বেশি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডুতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশু খাত বিবেচনায় ক্ষয়ক্ষতির খুবই প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি।”

উপ্রেতির মতে, সব খাতে ‘প্রাথমিক পুনরুদ্ধারের’ জন্য আনুমানিক সাত দশমিক ৯৫ বিলিয়ন রুপির প্রয়োজন হতে পারে।-বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন