মামদানির আমলে নিউইয়র্কে ১৭ বছরের মধ্যে অপরাধ সবচেয়ে কম

মামদানির আমলে নিউইয়র্কে ১৭ বছরের মধ্যে অপরাধ সবচেয়ে কম
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি । ফাইল ছবি

মেয়র জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে শহরটিতে অপরাধের সংখ্যা গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে। একই সময়ে গুলির ঘটনা, গুলিতে আহত ব্যক্তি ও হত্যাকাণ্ডের সংখ্যাও রেকর্ড পরিমাণ কমেছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নিউইয়র্কে বড় ধরনের অপরাধের সংখ্যা কমতে শুরু করে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ বছর অপরাধের সংখ্যা কমেছে ৬ হাজার ৬৬৭টি। গত ১৭ বছরের মধ্যে একই সময়ের তুলনায় এটিই সবচেয়ে বড় হ্রাস।https://www.youtube.com/post/Ugkxky0836BUuspHIIG_eKFRbnaqbstw-CVO

চুরি, ডাকাতি, মোটরযান চুরি এবং বড় অঙ্কের সম্পদ চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি চলতি বছরের প্রথম ১০ মাসে শহরটিতে গুলির ঘটনা, গুলিতে আহত ব্যক্তির সংখ্যা এবং হত্যাকাণ্ডের সংখ্যা আগের যেকোনো বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

নিউইয়র্কের এই অপরাধ পরিস্থিতির উন্নতিকে প্রকৃত জননিরাপত্তার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

সূত্র: দ্য ডেমোক্রেট

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন