হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়, শর্ত ইরানের

আমার দেশ অনলাইন

হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়, শর্ত ইরানের

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান যে ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে, তার মধ্যে এটি একটি শর্ত বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস।

তাসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে তারা রাজিই হয়েছে দিনে অনধিক ১৫টি জাহাজের শর্ত দিয়ে। বলা হয়েছে, এই ১৫টি জাহাজের গতিবিধিও ইরান কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। জাহাজ পরিবহন পর্যালোচনা করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অন্যান্য দেশকেও এই শর্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকে এ ব্যাপারে বলেছেন, ‘হরমুজ দিয়ে যে কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল এখন থেকে কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার ওপর নির্ভর করবে। আমাদের এই নতুন সিদ্ধান্ত ইতোমধ্যে আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যুদ্ধ-পূর্ববর্তী স্থিতাবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন