গাজায় নতুন করে হামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক ইয়ার লাপিদের

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক ইয়ার লাপিদের

ইসরাইলের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, ইসরাইলি সরকারের কোনও ‘রেড লাইন’ নেই।

এক্স পোস্টে লাপিদ লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’

তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি - এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। ’

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন