বাদশাহর অতিথি হিসেবে হজ করবেন ১০০ দেশের ১৩০০ মুসল্লি

বাদশাহর অতিথি হিসেবে হজ করবেন ১০০ দেশের ১৩০০ মুসল্লি

এ বছর ১০০ দেশের ১ হাজার ৩০০ মুসল্লিকে অতিথি হিসেবে হজ করানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির বাদশাহ। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এ নির্দেশ দেন। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহিদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহিদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরো জোড়ালো হবে বলে আশা করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন