দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক হামলা বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজার সময় ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের কাছে “টাইমআউট” চেয়েছিলেন। অর্থাৎ জানাজাকালীন সময়ে হামলা না চালানোর অনুরোধ করেছেন।
তিনি বলেছেন, নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠানের সময় তারা একটি ‘বিরতি’ চেয়েছিল।
ট্রাম্প বলেন, ‘তারা খামেনির জানাজায় যেতে চেয়েছিল। আমি বলেছিলাম, তাদের সুযোগ দাও। এরপরই তারা ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে।”
তিনি আরও বলেন, “এটা ছিল পাগলামি। তবে আমরা তাকে হত্যা করেছি, তাই বিষয়টা সেই দিক থেকেও দেখতে হবে।”
ট্রাম্পের দাবি, জানাজার সময় ইরানি নেতারা তাদের হত্যা না করার অনুরোধও করেছিলেন। তিনি বলেন, “তারা বলেছিল, আমরা যেন তাদের হত্যা না করি। আর আমরা বলেছিলাম, আমরা তোমাদের হত্যা করব না।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


