ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি হামলায় শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরো ১১৩টি লাশ আনা হয়। এতে করে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সবমিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। গাজায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাই নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন