আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানি রাষ্ট্রদূতকে তলব জর্ডানের

আমার দেশ অনলাইন

ইরানি রাষ্ট্রদূতকে তলব জর্ডানের

জর্ডান ও অন্যান্য আরব দেশকে লক্ষ্য করে হামলার প্রতিবাদে আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জর্ডান সরকার বলেছে, শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখন পর্যন্ত জর্ডানের ভেতরে ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন