ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, আব্বাস আরাগচি আঙ্কারায় পৌঁছেছেন। এই সম্মেলনে বিশ্বের ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।
শুক্রবার জেনেভায় ইউরোপের বেশকয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির সাক্ষাতের পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ইরানের ওপর ইসরাইলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুইবার ফোনালাপ করেছেন বলে জানা গেছে।
শুক্রবারের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে খাটো করে দেখছেন বলে মনে হচ্ছে।
গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। এতে এখন পর্যন্ত উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



