হরমুজ প্রণালিতে ৬ জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে ৬ জাহাজে ইরানের হামলা
ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ দাবি করেছে। ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, ‘আজ সকালে সন্ত্রাসী ও আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৃষ্ট হতাশা থেকে নৃশংস কর্মকাণ্ড চালিয়ে ইসলামি প্রজাতন্ত্রের মালিকানাধীন তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন হামলার জবাবে ‘আইআরজিসি নৌবাহিনীর যোদ্ধারা হরমুজ প্রণালির মধ্য দিয়ে অননুমোদিত পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন শুরুর পর ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেয়।

জুনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ৬০ দিনের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানায় তেহরান।

ওই সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ ও আইনসম্মতভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরান ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) নামে একটি ব্যবস্থা গড়ে তোলে। তবে যুক্তরাষ্ট্র ওই সমঝোতা স্মারক লঙ্ঘন করে। এ কারণে ইরান আবারো প্রণালিটি বন্ধ করে দেয়।

সূত্র: প্রেস টিভি

আরিএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন