মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামাসকে সতর্ক করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার জন্য তাদের হাতে আর মাত্র কয়েক দিন সময় আছে। ইসরাইল থেকে কাতারে রওয়ানা দেয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘ইসরাইলিরা সেখানে অভিযান শুরু করেছে। তাই আমরা মনে করি চুক্তি করার জন্য আমাদের কাছে খুব কম সময় আছে।’
তিনি বলেন, ‘আমাদের আর মাস নয় বরং কয়েক দিন বা কয়েক সপ্তাহ বাকি আছে।’
রুবিও জানান, যুদ্ধ বন্ধের জন্য হামাসকে সর্বপ্রথম অস্ত্র ত্যাগ করতে রাজি হতে হবে। সেইসঙ্গে তাদের ঘোষণা দিতে হবে যে, তারা আর কখনো হুমকি তৈরি করবে না।
তিনি আরো বলেন, ‘বিশ্বের যদি কোনো দেশ যদি এই সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে সাহায্য করতে পারে, তবে কাতারই একমাত্র দেশ।’
তিনি সোমবার জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকে করেন। এসময় গাজা সিটিতে ইসরাইলি হামলা ও হামাসকে নির্মূল করার বিষয়ে নেতানিয়াহুর পদক্ষেপের প্রতি সমর্থন জানান।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের ওপর আবারো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান যেখানেই থাকুন না কেনো হামাস নেতারা রেহাই পাবেননা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


