ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরাইল ও গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির দায়ে শনিবার ইয়াকুব করিমপুর এবং নাসের বাকরজাদেহের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বাকরজাদেহের বিরুদ্ধে নাতাঞ্জ এলাকাসহ সরকারি ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর বিবরণ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। আর মোসাদ কর্মকর্তাকে সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন করিমপুর ।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

