লন্ডনভিত্তিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান গত ২৪ ঘণ্টা ধরে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রেখেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, চলমান এই ব্ল্যাকআউট ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের পর থেকে ইরানে পর্যবেক্ষণকৃত সবচেয়ে “গুরুতর” অবস্থা এবং এটি এমন এক সময়ে জনসাধারণের সংযোগ বিচ্ছিন্ন করেছে, যখন যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি।

বুধবার, ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে “শত্রুরা যাতে নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করতে না পারে” সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট সীমিত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

