ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ, যে কথা হলো

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ, যে কথা হলো
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে ও উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার টেলিফোন আলাপে ইরানের ওপর হামলা বাড়ানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদিও পরবর্তীতে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুবরাজ মোহাম্মদ ‘উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা সম্পর্কে স্পষ্টতা চেয়েছেন’। এ বিষয়ে অবগত আরেকটি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্পকে পরিস্থিতি শান্ত করতে এবং হামলা চালানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন যুবরাজ।

বিজ্ঞাপন

ফোনালাপের বিষয়ে অবগত সূত্রের বরাতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, যদি যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো অথবা সেতু বা বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক হামলা চালায়, তাহলে তেহরান এর জবাবে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাতে পারে। এ বিষয়ে উদ্বিগ্ন সৌদি।

এদিকে, ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একইভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি সামরিক হামলা বাতিলের বিষয়ে একমত হয়েছি। তবে এটি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল।’

তিনি জানান, ইরানে হামলা না করার জন্য তাকে রাজি করিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন