আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী পার হলো তুর্কি জাহাজ

আমার দেশ অনলাইন

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী পার হলো তুর্কি জাহাজ
ছবি: সংগৃহীত।

তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলু। খবর আলজাজিরার

স্থানীয় গণমাধ্যমের বরাতে মন্ত্রী বলেন, ইরানের কাছে অপেক্ষমাণ ১৫টি তুর্কি মালিকানাধীন জাহাজের একটি এই অনুমতি পেয়েছে। এ বিষয়ে তুরস্ক সরকার তেহরানের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম হাবেরতুর্ক–কে উদ্ধৃত করে উরালোগলু বলেন, ‘১৫টি জাহাজ সেখানে ছিল। এর মধ্যে একটি জাহাজ, যা আগে একটি ইরানি বন্দর ব্যবহার করেছিল, সেটির জন্য আমরা ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি এবং সেটি প্রণালী পার হয়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুমকি দিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা করা হতে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, তাই এমন হুমকির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...