পারস্য উপসাগরে নৌমাইনে আঘাতের পর দ্বিতীয় একটি তেলবাহী সুপারট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।
বিবৃতিতে দাবি করা হয়, জাহাজটি নৌযান চলাচলের সব ধরনের নির্দেশক ও রাডার ব্যবস্থা বন্ধ করে একটি অবৈধ পথে চলাচলের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনে আঘাত লাগার পর ইঞ্জিনকক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে নৌমাইনে আঘাতের শিকার দ্বিতীয় সুপারট্যাংকার এটি বলে দাবি করেছে তেহরান।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে আইআরজিসির দাবির স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

