জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা এমন একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে যাতে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, ‘এটি সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তিটির প্রতি সমর্থনের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার পর কূটনৈতিক সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, চুক্তির প্রকৃত সফলতা নির্ভর করবে এর বাস্তবায়ন, পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা এবং পরবর্তী আলোচনার অগ্রগতির ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


