বেসামরিক অবকাঠায় মার্কিন হামলার তীব্র নিন্দা ইরানের

বেসামরিক অবকাঠায় মার্কিন হামলার তীব্র নিন্দা ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কোনো রাজনৈতিক ও সামরিক যুক্তিই দেশের জনগণের দুর্ভোগ ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করাকে ন্যায্যতা দিতে পারে না। সোমবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক অবকাঠামো, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান তিনি।

বাঘাই জোর দিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষারত একটি শিশুর দুর্ভোগ অথবা সেতু ধ্বংস হওয়ার কারণে সৃষ্ট সংকট কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলা প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে এই জঘন্য মার্কিন হামলা ইচ্ছাকৃত ছিল এবং এটিকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না।’

তিনি বলেন, ‘ইরান কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি নয়, যার এক অংশ আহত হলে অন্য অংশ শান্ত থাকবে।’

বাঘাই আরো বলেন, ‘হরমোজগান আহত হলে মাজানদারান ক্ষতিগ্রস্ত হবে; চাবাহারকে লক্ষ্যবস্তু করা হলে তেহরানের হৃৎস্পন্দন বেড়ে যাবে। আহভাজের কোনো শিশু বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। ইরান হচ্ছে একটি দেহ এবং এর প্রতিটি কোণের প্রতিটি ক্ষত পুরো দেহেরই ক্ষত।’

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন