চলছে ইরান-ইসরাইল সংঘাত। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে হতাশ হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ইরানে হামলা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আসবে বলে আশা করেন নেতানিয়াহু।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব কথা বলেন ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি।
তিনি আল জাজিরাকে বলেন, বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনেক লম্বা সময়। যদি ট্রাম্প সত্যিই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো প্রতারণা না হয়, তাহলে এই যুদ্ধে আমেরিকা জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে।
তিনি বলেন, কিছুই চূড়ান্তভাবে সমাধান হবে না, কারণ ইরান আবার তার সক্ষমতা ফিরে পেতে পারে। ইসরাইলের নিরাপত্তা সংকট শুধু ইরান নয়—এমন আরও অনেক সমস্যা আছে, যেমন গাজা, যেগুলো সহজে শেষ হচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

