গাজায় একদিনে আরো ৪৫ ফিলিস্তিনি নিহত

গাজায় একদিনে আরো ৪৫ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে গাজায় আরো ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।

ইসরাইলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, গাজায় খাদ্য ও ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ‌‘স্পষ্ট অবস্থান’কে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরো জোরদার হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন