প্রতিরোধই ইসরাইলি আগ্রাসন বন্ধের একমাত্র পথ: হিজবুল্লাহ প্রধান

প্রতিরোধই ইসরাইলি আগ্রাসন বন্ধের একমাত্র পথ: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম জোর দিয়ে বলেছেন, তার প্রতিরোধ বাহিনী কখনোই আত্মসমর্পণ করবে না। সেইসঙ্গে ইসরাইলি আগ্রাসনের কাছে মাথা নত করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে টেলিভিশন দেওয়া ভাষণে হিজবুল্লাহ প্রধান এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহেরের।

ভাষণে তিনি বলেন, প্রতিরোধই এই অঞ্চলে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার সর্বোত্তম উপায়।

বিজ্ঞাপন

তিনি জানান, লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য হিজবুল্লাহ তার নেতাদের উৎসর্গ করেছে।

তিনি আরো বলেন, ‘তাদের প্রতিরোধ বাহিনী ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।'

লেবানন সরকারকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় ইসরাইল লেবাননকে নিয়ন্ত্রণ করবে।'

হিজবুল্লাহ নেতার মতে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল চায় না যে লেবাননের কোনো সামরিক শক্তি থাকুক।'

তিনি জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। তাতে তাদের যে মূল্যই দিতে হোক না কেন।’

তার মতে, লেবাননের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি মঙ্গলবার কাতারের দোহায় ইসরাইলি বিমানের হামলার কথা উল্লেখ করে বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন