যুক্তরাষ্ট্রে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেনট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী কারাগার থেকে প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। পোস্টে সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন মাদুরো। জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী ভালো আছেন।
প্রায় তিন মাস ধরে ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মার্কিন কমান্ডোরা কারাকাস থেকে এই দম্পতিকে তুলে নিয়ে যায়।
মাদুরোর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি বার্তায় এই দম্পতি জানান, ‘আমরা ভালো আছি, অটল, শান্ত এবং নিরন্তর প্রার্থনায় আছি।’ যদিও তাদের পক্ষ থেকে কে এই পোস্টটি করেছেন তা স্পষ্ট নয়।
পোস্টে বলা হয়, ‘আমরা আপনাদের যোগাযোগ, বার্তা, ইমেল, চিঠি ও প্রার্থনা পেয়েছি। ভালোবাসার প্রতিটি শব্দ, সমর্থনের প্রতিটি অভিব্যক্তি আমাদের আত্মাকে পূর্ণ করেছে এবং আধ্যাত্মিকভাবে করেছে শক্তিশালী।’
ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, মাদুরো বাইবেল পড়েন এবং ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তার কিছু সহবন্দি তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন। এই ফেডারেল কারাগার অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিচিত।
সূত্রটি আরো জানায়, তাকে তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রতি কলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়।
শনিবারের পোস্টে এই দম্পতি আরো বলেন, ‘কঠিন সময়ে আমাদের জনগণের ঐক্যবদ্ধ থাকার এবং ভেনেজুয়েলার ভেতরে ও বাইরে ভালোবাসা, সচেতনতা ও সংহতি প্রকাশ করার ক্ষমতার জন্য আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল।’
সূত্র: জিও নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাক থেকে ড্রোন হামলা