ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। তারা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
সন্ত্রাসী এই দলটির আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের একজন ছাড়া বাকি সবাই বিদেশী নাগরিক, যদিও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
আইআরএনএ জানিয়েছে, সন্ত্রাসীদের এই গ্রুপটির সঙ্গে ইসরাইলের সম্পর্ক ছিলো। তারা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে ইসরাইলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এরআগে ইরানি পুলিশ জানায়, গত জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় তারা ২১ হাজার সন্দেহভাজন এজেন্টকে আটক করা হয়েছে।
১৩ জুন ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপরই দেশে ব্যাপক গ্রেপ্তারি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলেই জনগণকে সে বিষয়ে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে আটককৃতদের ঠিক কোন সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ইরানে ইসরাইলের এজেন্ট সন্দেহে আগে থেকেই থানায় তথ্য দেয়ার কথা রয়েছে।
দক্ষিণ-পূর্ব ইরানে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ দেখা দেয়। যার মধ্যে সুন্নি বিদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদীরা বৃহত্তর অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



