সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আরও আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। একইসঙ্গে পার্থে একইদিন সন্ধ্য ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে। সে হিসেবে পরেরদিন শাওয়াল মাসের প্রথমদিন হওয়া সম্ভব নয়।
অর্থাৎ— রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষদিন। আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে ৩১ মার্চ সোমবার।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের জন্য প্রার্থনা, দান এবং অব্যাহত সহায়তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

