ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বানচাল করতেই গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। রোববার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে হামলা বাড়াচ্ছে দখলদারেরা।
হামাসের অভিযোগ, এর উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন সম্পন্ন করার জন্য মার্কিন প্রশাসনসহ মধ্যস্থতাকারীদের সঙ্গে হওয়া সমঝোতাকে বাধাগ্রস্ত করা।
তারা বলছে, গাজা উপত্যকায় ইসরাইলের ‘অপরাধমূলক ও উন্মত্ত বোমাবর্ষণে’ অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। হামলা বন্ধে ইসরাইলকে চাপ দিতে এবং অবিলম্বে ব্যবস্থা নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
বিবৃতিটি এমন এক সময়ে এলো, যখন শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের জন্য ট্রাম্পের রোডম্যাপ ঘোষণার পরেও ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৯ ফিলিস্তিনি।
এই রোডম্যাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


