আসিম মুনিরকে প্রেসিডেন্ট করার জল্পনা, যা বললো পাকিস্তান সেনাবাহিনী

আসিম মুনিরকে প্রেসিডেন্ট করার জল্পনা, যা বললো পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এমন জল্পনা নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমন জল্পনাকে ‘মনগড়া’ বলে আখ্যা দিয়েছেন। খবর জিও নিউজের।

ব্রিটিশ সাময়িকি ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে, প্রধান সামরিক মুখপাত্র সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার জল্পনাকে বাজে কথা বলে বর্ণনা করেছেন।

বিজ্ঞাপন

ভারত যদি আবারো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান ভারতের আরো গভীরে আঘাত হানার মাধ্যমে শুরু করবে। আমরা পূর্ব দিক থেকে শুরু করব। ভারতকে বুঝতে হবে যে তাদের সব স্থানে আঘাত করার সক্ষমতা আছে পাকিস্তানের।’

এরআগে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে অথবা সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এমন খবর সত্য নয়।

এই ধরনের দাবিকে ‘নিছক জল্পনা বলে আখ্যা দেন তিনি। বলেন, কিছু কিছু গণমাধ্যমে এ বিষয়ে প্রচারিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনোই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, এমন কোনো পরিকল্পনাও নেই। আমি, প্রেসিডেন্ট জারদারি ও সেনাপ্রধান আসিম মুনির, আমরা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পাকিস্তানের অগ্রগতির লক্ষ্যেই কাজ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী, যিনি পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে যে কুৎসিত প্রচার চালানো হচ্ছে, আমরা জানি এর নেপথ্যে কে বা কারা আছে। এই প্রচারণা নির্ভর করে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির ওপর।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন