পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে জোরালো হচ্ছে তরুণ প্রজন্মের বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার টানা দ্বিতীয় দিনের মতো সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং ওই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার তেহরানে বিক্ষোভ শুরু করে সরকারবিরোধী তরুণরা। এর পাল্টা হিসেবে সরকারের সমর্থনে তরুণ-তরুণীদের অংশগ্রহণে মিছিল-সমাবেশের ডাক দেওয়া হয়।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়, যেখানে সরকারবিরোধী শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহলভির আমলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। ওই মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানও দিতে দেখা গেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

