যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা দেওয়ার অভিযোগে ইসরাইলকে লক্ষ্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্য সমালোচনা ‘তীব্রতার দিক থেকে নজিরবিহীন’।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমানে দ্য নিউ রিপাবলিক-এর কলামিস্ট পিঙ্কাস বলেন, ‘দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট এর আগে কখনও প্রকাশ্যে ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিকে দুর্বল করার জন্য প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি।’
তিনি বলেন, অতীতেও ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতবিরোধ ও টানাপোড়েন ছিল। ‘কিন্তু দায়িত্বে থাকা একজন ভাইস প্রেসিডেন্টের এভাবে এত স্পষ্ট, কঠোর ও প্রকাশ্য ভাষায় যুক্তরাষ্ট্রে ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণার সমালোচনা করা সত্যিই নজিরবিহীন। এটি বেশ বিস্ময়কর।’
পিঙ্কাসের মতে, এই ঘটনা স্পষ্ট করে যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একই অবস্থানে নেই।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধকে ঘিরে দুই মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্য ইসরাইলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দুই দেশের সম্পর্কের “কাঠামোগত পরিবর্তনের” ইঙ্গিত বহন করে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


