গাজা উপত্যকায় চলমান নৃশংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের জড়িত বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি বলেন, মার্কিন প্রযুক্তিতে তৈরি অস্ত্রের আঘাতে গাজায় প্রাণ হারাচ্ছে শিশুরা ।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাশিদা তালিব বলেন, ‘গাজায় এখনো গণহত্যা চলছে এবং মার্কিন বোমার আঘাতে শিশুরা নিহত হচ্ছে।’
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, হামলা থেকে যারা বেঁচে থাকছেন, তারা চিরস্থায়ী মানসিক আঘাতের শিকার হচ্ছেন।
মার্কিন এই কংগ্রেস সদস্য বলেন, জাতিগত নির্মূলের এই নৃশংস কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সরকারের যে সংশ্লিষ্টতা রয়েছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


