পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: বাসস

নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরো পাঁচটি এ ধরনের সাবমেরিন যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় পুতিন ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুতিন বলেন, ‘রাশিয়া বিশ্বের সেই গুটিকয়েক দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

পানির নিচে গোপনে দীর্ঘ সময় চলাচলের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকে।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির, যে শ্রেণির অন্তর্ভুক্ত নতুন সাবমেরিন ‘পার্ম’।

তিনি আরও বলেন, এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের ‘যেকোনো সমুদ্র এলাকায়’ অভিযান চালাতে সক্ষম।

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...