ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হয়েছে। এ সংঘর্ষে ১২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বাসিটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। এটি ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন