ইন্দোনেশিয়ায় ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ইন্দোনেশিয়ায় ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া ডুবে যায়। আল জাজিরা এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ফেরিটিতে ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল। চার মৃতদেহসহ ২০ জন উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা উত্তাল পানিতে ভেসে থাকার পর অজ্ঞান হয়ে পড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন