ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইতালির আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আন্দ্রেয়া দেসি বলেছেন, ইরান যুদ্ধে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসতে একটি ‘সম্মানজনক উপায়’ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেসির মতে, সামাজিকমাধ্যমে ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন প্রশাসনের অভ্যন্তরীণ বিভাজনকেই প্রতিফলিত করে। তিনি বলেন, ‘গত কয়েক ঘণ্টার বার্তা ইতিবাচক। আমরা আশা করি এটি আমাদের একটি যুগান্তকারী সমাধানের কাছাকাছি নিয়ে যেতে পারে, কিন্তু সবকিছু খুব দ্রুত পাল্টেও যেতে পারে।’
আল জাজিরাকে তিনি বলেন, চূড়ান্ত নথির ফাঁস হওয়া তথ্য থেকে বোঝা যায় যে, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার আগের কয়েকটি অনুরোধ হয়তো প্রত্যাহার করে নিয়েছেন।
দেসি বলেন, ‘সেইসঙ্গে আমাদের বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই চুক্তিটি তার নিজের সমর্থকদের পাশাপাশি ইসরাইলের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে হবে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে যা বলল ইরান