গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
ছবি: দ্য ওয়াল

বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু। মঙ্গলবার রাতে বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা। নদীতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে স্থানীয় গ্রামবাসীও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন। ইতোমধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন