‘আরেকটি ঘুমহীন রাত’ কাটলো ইরানিদের

‘আরেকটি ঘুমহীন রাত’ কাটলো ইরানিদের

ইরানে গত ১৩ জুন ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এরপর থেকে থেমে থেমে হামলা চালিয়ে আসছে দেশটি। তবে সোমবার দিবাগত রাতে আবারো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। সেই রাতকে হামলার প্রথম রাতের মতো ‘বিভীষিকাময় রাত’ হিসেবে উল্লেখ করেছেন ইরানিরা।

গত রাতে শহরের ওপর ইসরাইলি হামলার বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেন তেহরানের একজন বাসিন্দা।

বিজ্ঞাপন

তেহরানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন রাজধানীর বাসিন্দারা।

ইসরাইল এর আগে তেহরানের বিভিন্ন অংশ থেকে ‘অবিলম্বে’ সরে যেতে সেখানকার বাসিন্দাদের জন্য তিনটি সতর্কতা জারি করেছিল।

এদিকে দেশটি এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে বাসিন্দাদের এই সতর্কতাগুলো দেখা কঠিন হয়ে পড়েছে।

‘আমাদের ওপর কী বিপর্যয় নেমে আসছে তা দেখার জন্য কেন এত দেরি করে জেগে থাকতে হবে? আমি মর্মাহত বোধ করছি। এখনো ক্রমাগত যে শব্দ শুনতে পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, এসব কথা বলছিলেন তেহরানের আরেকজন বাসিন্দা।

দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে—হামলার প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে তেহরানের কিছু এলাকায় ১৩ জুনের পর সোমবার রাতে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে কিন্তু ভোর ৪টার দিকে বিস্ফোরণগুলো বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কিছু বাসিন্দা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরাইলকে আক্রমণ বন্ধ করার জন্য ভোর ৪টা পর্যন্ত সময়সীমা দেন এবং ‘ইসরাইলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দেওয়ার জন্য... একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন