সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২০

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার জন্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক সদস্যকে দায়ী করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, দামেস্কের পূর্বে দ্বেল’আ এলাকার মার ইলিয়াস গির্জার ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস এ হামলা চালিয়েছে। হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার এখনও চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন