সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। রাজধানী কাঠমান্ডুর বানেশ্বরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর কাঠমান্ডু পোস্টের।
সোমবার সকালের দিকে জেন-জি বা জেড প্রজন্মের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ সামাজিকমাধ্যম থেকে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

কাঠমান্ডু জেলা প্রশাসন অফিসের তথ্য অনুযায়ী, ‘হামি নেপাল’ এই সমাবেশের আয়োজন করে। তাদের প্রধান সুধন গুরুং বলেছে, সামাজিকমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সারাদেশে একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে, বই সাথে নিয়ে বিক্ষোভে যোগদানের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

