ইরানে হামলা করতে প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

ইরানে হামলা করতে প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা
ছবি: আলজাজিরা

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই এ অভিযান শুরু হতে পারে। বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা, এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ ও বিমানবাহী সামরিক শক্তি এ অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত মাসে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’। এ বিষয়ে মার্কিন কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতভান্ডার।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন