পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬
ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একই সময়ে একটি বোমা হামলায় ছয় সেনাসদস্যও নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর উত্তর ওয়াজিরিস্তান ও হাঙ্গু জেলায় এসব অভিযান চালানো হয়। উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছয় সন্ত্রাসী এবং হাঙ্গুতে আরো চারজন নিহত হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

১৭ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর একটি বহরে বোমা বিস্ফোরণে ছয় সেনা নিহত হন। এলাকায় আরো কোনো জঙ্গি অবস্থান করছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চলছে।

নিহত সন্ত্রাসীদের ভারত সমর্থিত ‘ফিতনা আল-খারজি’ হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন