আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে নেদারল্যান্ডস

আমার দেশ অনলাইন

ইরান থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত।

ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানে অবস্থানরত ডাচ দূতাবাসের কর্মীদের আজারবাইজানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। খবর আলজাজিরার

ডাচ সরকার জানিয়েছে, ইরানে অবস্থিত দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে আজারবাইজানের রাজধানী বাকুতে স্থানান্তর করা হবে।

বিজ্ঞাপন

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ডাচ কর্মকর্তা বেরেন্ডসেন বলেন, ‘আমাদের কর্মীদের নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরানে ডাচ দূতাবাসের কার্যক্রম অস্থায়ীভাবে আজারবাইজানের বাকুতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ তাদের নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...