সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বিজ্ঞাপন
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের এ দাবিকে ‘নির্লজ্জ মিথ্যাচার ও বানোয়াট প্রচারণা’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, হুথিদের সামরিক অভিযান কেবল সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়। পবিত্র নগরী মক্কা বা মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


