যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনায় ওয়াশিংটন নয়, বরং তেহরানই ‘মরিয়া’ অবস্থানে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, আমরা মরিয়া হয়ে বৈঠকে বসিনি, ইরানই বসেছে। তারা হতাশায় শেষ হয়ে গেছে। সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত ৬০ দিনের আলোচনার সময়সীমা পূর্ণ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরো ৬০ দিন পরিস্থিতি দেখব।
ইরানকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


