ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লাতিন আমেরিকার ৫ দেশের নিন্দা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লাতিন আমেরিকার ৫ দেশের নিন্দা

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার তীব্র সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ, অন্যদিকে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করে শান্তির আহ্বান জানিয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল শনিবার রাতে এক্স-এ দেওয়া এক পোস্টে এই হামলার নিন্দা জানান এবং সতর্ক করে বলেন, এটি ওই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে বিপজ্জনকভাবে বাড়িয়ে তোলে। এই আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে মারাত্মকভাবে লঙ্ঘন করে এবং মানবজাতিকে এক অপ্রতিরোধ্য সংকটের দিকে ঠেলে দেয়।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচও এক্স-এ লিখে এই হামলার নিন্দা জানান। এবং বলেন, আমরা শান্তি চাই।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে “ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন” হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানায়।

অন্যদিকে, কয়েকটি দেশ সংলাপ ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পক্ষকে আবারো আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেছে, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র দায়িত্বশীল ও স্থায়ী উপায় হলো আলোচনায় ফেরা।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ লিখেছে, এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন