আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপসাগরে মার্কিন জাহাজ ঢুকলে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

উপসাগরে মার্কিন জাহাজ ঢুকলে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে ইরানের একজন সামরিক মুখপাত্র সতর্ক করে জানিয়েছেন যে, পারস্য উপসাগরে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করলে লক্ষ্যবস্তু করা হবে এবং সেগুলো সমুদ্রের তলায় চলে যাবে।’

বিজ্ঞাপন

এই হুঁশিয়ারি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আগেও সতর্ক করেছিল যে এই জলপথ দিয়ে চলাচলকারী মার্কিন বা মিত্র জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...