ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ফোনে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, আলোচনা এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর পথ অনেক দীর্ঘ।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং আলোচনায় এ বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

ইরান ইস্যুতে নিজের হাতে থাকা বিকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কি এখন গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব? নাকি আমরা একটি চুক্তি করার চেষ্টা করব?’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন