মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে ‘পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইআরজিসি সতর্ক করে বলেছে, এই দেশগুলো যেন তাদের নাগরিকদের সুরক্ষার জন্য বেসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় করে এবং তাদের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে সরিয়ে নেয়। সংস্থাটি আরো জানায়, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আইআরজিসি কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থিত একটি মার্কিন সামরিক রসদ কেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
আইআরজিসি জানায়, তারা কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এর রাডার-ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। ওই ঘাঁটির একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং একটি ড্রোন স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


