সপ্তাহান্তে পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সপ্তাহান্তে পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার বৈঠক কোথায় হবে, তা নিয়ে আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের ইসলামাবাদ এই বৈঠকের সবচেয়ে সম্ভাব্য স্থান। আরেকটি সম্ভাব্য স্থান হলো সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট।

আগামী ১১ জুলাই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখনো চূড়ান্তভাবে স্থান ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল করা, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ বা সম্পদ মুক্ত করা নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা ও লেবাননে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি বজায় রাখা।

দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১১ জুলাইয়ের বৈঠক সেই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অংশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন