চলতি সপ্তাহে কাতারের গেমাররা জনপ্রিয় অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্ম ‘রোব্লক্সের’ ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। যদিও কাতার কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘রোব্লক্স’ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কাতারের গেমাররা এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় আছেন। খবর দ্য নিউ আরবের।
রোব্লক্স একটি জনপ্রিয় অনলাইন গেম প্ল্যাটফর্ম যা সারা বিশ্বে খেলা হয়। গেমটি শিশুদের কাছে বেশ জনপ্রিয়। তবে এই গেমের কিছু কনটেন্ট নিয়ে বিতর্ক রয়েছে।
কাতারের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন গেমটির নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অপ্রাপ্ত বয়স্করা যাতে ক্ষতিকর ও নেতিবাচক কনটেন্টের সংস্পর্ষে না আসে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
এরআগে তুরস্ক, ওমান এবং চীন রোব্লক্স নিষিদ্ধ করে। শিশুদের গেম আসক্তি এবং এর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়।
রোব্লক্স বিশ্বের বৃহত্তম অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। যার দৈনিক ৮৮ দশমিক ৯ মিলিয়নের বেশি মানুষ এই গেম খেলে থাকে।
জনপ্রিয়তা সত্ত্বেও, রোবলক্স বারবার পর্যবেক্ষেণের মুখোমুখি হয়েছে। ২০১৮ সালে সহিংসতা এবং অশ্লীল ভাষা ব্যবহারের কারণে সংযুক্ত আরব আমিরাত এই গেম নিষিদ্ধ করে।
২০২৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ‘ফ্যাসিবাদ’ এবং আপত্তিকর পোস্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে এতে প্রবেশাধিকার বন্ধ করে দেন।
এদিকে, কাতার রোব্লক্স বন্ধ করলেও এর আরবি ভাষার সংস্করণ চালু হয়েছে। গত বুধবার বিশ্ব সরকার সম্মেলনে, এর সিইও ডেভিড বাসজুকি এটি উন্মোচন করেন। যার মধ্যে রয়েছে রোবক্স স্টুডিও, মোবাইল অ্যাপ এবং স্বয়ংক্রিয় অনুবাদ বৈশিষ্ট্য।
তিনি জানান, শিশুদের সুরক্ষা কোম্পানির সর্বোচ্চ অগ্রাধিকার।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



