ইউক্রেন যুদ্ধে ২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার ৩ লাখ ৫২ হাজার সেনা নিহত হয়েছেন। শনিবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে রুশ গণমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যুদ্ধ ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।
এই পরিসংখ্যানে চলতি বছর রণাঙ্গনে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া এতে বিদেশি যোদ্ধা এবং অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে গঠিত মিলিশিয়া বাহিনীতে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা সেনাদের মৃত্যুর সম্পূর্ণ চিত্রও এতে অন্তর্ভুক্ত হয়নি।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানুয়ারিতে জানিয়েছিল, ২০২৫ সালের শেষ নাগাদ এই যুদ্ধে আনুমানিক ৩ লাখ ২৫ হাজার রাশিয়ান সেনা এবং ১ লাাখ ৪০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
এদিকে, রাশিয়া যুদ্ধক্ষেত্রে সেনা সরবরাহ অব্যাহত রাখতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এর মধ্যে রয়েছে আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে যোদ্ধা আনার জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করা এবং মস্কোর ক্রমবর্ধমান ড্রোন বাহিনীর জন্য রুশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়োগের উদ্যোগ।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



স্টারমারকে কেউ চ্যালেঞ্জ না করলে আমিই করব: ব্রিটিশ এমপি