কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেও বৃহস্পতিবার রাতে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।

বিজ্ঞাপন

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায়। ফলে ভারতীয় সেনাবাহিনীও পালটা গুলি চালায়। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’।

পাক বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি করেছিল। তবে এ গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ২২ এপ্রিল বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এরপর ইসলামাবাদ ও দিল্লি একে ওপরের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন